২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিএনপি কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের তালা

নগরীর ছাত্রদলের ছয়টি থানা ও তিনটি কলেজের কমিটি ঘোষণার পর রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের পদবঞ্চিতরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 04:19 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

রোববার দুপুরে নগরের মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা।

এ সময় কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি ঘোষণার দাবি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার রাতে নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানা, রাজশাহী সিটি কলেজ, রাজশাহী কলেজ ও নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ কমিটি ঘোষণা করা হয়।

নগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুজ্জামান বলেন, শনিবার রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে আটটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে।

“রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের সঙ্গে আলোচনা না করেই কমিটি ঘোষণা করায় তার প্রতিবাদে পদ বঞ্চিতরা নগর বিএনপি কার্যালয়ে তালা দিয়েছে।“

এসময় নগর বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল সাদ্দাত সোহানসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।