২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2018, 05:33 PM

Updated : 08 Apr 2022, 06:53 PM

সোমবার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামে খালের পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে শ্রীপুর থানার এসআই আজহারুল ইসলাম জানান।

এরা হল পেলাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরাফাত (৬) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে শ্রাবণ (৬)।তারা মামাতো-ফুফাত ভাই।

স্বজনদের জন্য গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাত হোসেন মনির বলেন, সোমবার বেলা ১০টার দিকে দুই শিশুসহ আরও ৪/৫ জন পাশের খালে গোসল করতে নামে।

“গোসলের এক পর্যায়ে আরাফাত ও শ্রাবণ পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে স্বজনদের খবর দিয়ে তাদের উদ্ধার নামে।”

পরে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে বলে জানান তিনি।

এসআই আজহারুল বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।