২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে নেমে স্কুলছাত্র দুই শিশু ডুবে মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 08:51 PM

Updated : 08 Apr 2022, 06:51 PM

রোববার হাড়িয়া গোবিন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়াসিন (৭) ও একই এলাকার সালাউদ্দিনের ছেলে বিন ইয়ামিন (৭)।

ইয়াসিন স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এবং বিন ইয়ামিন মুনলাইট কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি এলাকয় মেঘনা নদীতে রোববার দুপুরে গোসল করতে নামে ইয়াসিন ও ইয়ামিন। প্রচণ্ড স্রোতের কারণে তারা পানিতে তলিয়ে যায়।

“খবর পেয়ে আশপাশের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।”

বিকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই ছাত্রও রমনা লেকে ডুবে মারা গেছে।