ফেইসবুকে ‘উস্কানি’, সিরাজগঞ্জে আইনজীবী আটক
নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে শহরের মাহমুদপুর মহল্লার ওপেল গার্ডেন এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান।
আটক আইজীবী সাখাওয়াত হোসেন শাকিল মৃত আব্দুল কুদ্দুস সরকারের ছেলে ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হোসেন বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হবে।
