২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক সপ্তাহে নীলফামারীতে দেড়শতাধিক মামলা

ট্রাফিক সপ্তাহের প্রথম দুই দিনে নীলফামারী জেলায় যানবাহন ও চালকের বৈধ কাগজপত্র না পাওয়ায় অন্তত দেড়শ মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 06:41 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

সোমবার দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর ও জেলা সদরে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক সেলিম আহমেদ।

তিনি বলেন, প্রথম দিনেই সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত নীলফামারীর ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ একশ দশটি মামলা দায়ের করে।

এছাড়া দ্বিতীয় দিন জনসচেতনতা সৃষ্টিতে জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার প্রমুখ।

রোববার থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে।