২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে হোটেল কর্মচারী খুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি খাবার হোটেলের কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে কাজ ভাগাভাগির দ্বন্দ্বের জেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 02:04 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

ক্যাম্পাসের বঙ্গবন্ধু হল সংলগ্ন বটতলার রাফি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মোহাম্মদ জুলকারনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহত রুবেল মিয়া (২৬) চাঁদপুর জেলার কচুয়া থানার রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় রিয়াদ হোসেন (১৮) নামে ওই হোটেলের আরেক কর্মচারীকে আটক করেছে পুলিশ। রিয়াদ কচুয়া থানার আলিয়াড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরতে এসআই কবির বলেন, রাতে কাজ ভাগাভাগি নিয়ে রুবেল ও রিয়াজের মধ্যে কথা কাটাকাটি হয়। রুবেল এক পর্যায়ে রিয়াজকে লাথি মারলে রিয়াজ তার গলা চেপে ধরে। এ সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পায় রুবেল।”

“রুবেলকে বমি করতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রবেলকে মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।