পাবনায় খামার শ্রমিকের লাশ উদ্ধার
পাবনা সদর উপজেলায় এক খামার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রনি হোসেন একই ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের কবির হোসেনের ছেলে। ওই উপজেলার ধরবিলা গ্রামের জাহাঙ্গীর আলমের মুরগীর খামারে কাজ করতেন তিনি।
মঙ্গলবার সকালে খামারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পাবনা সদর থানার পরিদর্শন (তদন্ত) জালাল উদ্দিন জানান।
জালাল বলেন, সোমবার রাতে রনি মুরগীর খামারে যায়। সকালে স্থানীয়রা খামারের পাশে তার পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
বিদ্যুস্পৃষ্ট হয়ে রনির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা এ পুলিশ কর্মকর্তার ।
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
