২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিদেশি মুদ্রাসহ যুবক আটক

বেনাপোলে বিপুল পরিমাণ থাই বাথ ও ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করা হয়েছে, যাকে পাচারকারী বলছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 10:21 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

সোমবার রাতে বেনাপোলের আইসিপি প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, প্যাসেঞ্জার টার্মিনালের সামনের পাকা রাস্তা থেকে নগদ এক লাখ ৩০ হাজার থাই বাথ এবং ৮ হাজার ৯৯০ ভারতীয় রুপিসহ কামাল হাওলাদারকে (৪১) আটক করা হয়।

কামাল হাওলাদার (৪১) ঝালকাঠির হাজরাগাতী গ্রামের মৃত আমির আলী হাওলাদারের ছেলে।

আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে বিদেশি মুদ্রার একটি চালান পাচার করা হবে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।

“এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির কারণে কামালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ওই বৈদেশিক মুদ্রার চালানটি উদ্ধার করা হয়।”

এক লাখ ৩০ হাজার থাই বাথ এবং ৮ হাজার ৯৯০ ভারতীয় রুপি বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৪৪ হাজার ৪৬৩ টাকার সমান বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

জব্দকৃত বৈদেশিক মুদ্রাসহ মামলা দিয়ে কামালকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।