২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক রফিকুল ইসলাম রুয়েটের নতুন উপাচার্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 07:20 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

সোমবার সন্ধ্যায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষক।

এরআগে বেলা ৪টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে অধ্যাপক রফিকুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোশাররফ হোসেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক রফিকুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

এর আগে ২০১৪ সালের ২৮ মে রুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বেগ। চলতি বছর ২৮ মে তার মেয়াদ শেষ হয়।

উপাচার্য দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক রফিকুল বলেন, “বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সুষ্ঠু ভাবে পালনের জন্য আমাকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব আমার সর্বোচ্চ দিয়ে পালনের চেষ্টা করব।”