২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল থেকে বাড়ির পথে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 05:59 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

রোববার পাটিরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো পাটিরা গ্রামের মিন্টু মিয়ার ছেলে সুজন (৭) এবং অলি উল্লাহর ছেলে আরাফাত (৬)।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে কালাদহ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাশের একটি পুকুরে পড়ে যায় সুজন ও আরাফাত।

“স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে।”

সুজন দ্বিতীয় শ্রেণি এবং আরাফাত প্রথম শ্রেণিতে পড়ত বলে জানান কবিরুল ইসলাম।