২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ আটক

নীলফামারীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 04:16 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

সদর থানার ওসি বাবুল আকতার জানান, ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় দোগাছি গ্রামের শফিকুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে তারা আটক করেন।

মামলার নথির বরাতে ওসি বলেন, মঙ্গলবার বিকালে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ডেকে নিজের বাড়ি নিয়ে শফিকুল ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে। আর শফিকুলকে আটক করে পুলিশে দেয়।

শিশুটিকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বুধবার সকালে শিশুর বাবা মামলা করার পর শফিকুলকে আদালতে পাঠানো হয়। আদালদের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।