২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 06:20 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

নিহত মাহমুদ হাসান (২৮) উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতি গ্রামের ওসমান গনির ছেলে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, মঙ্গলবার বিকেলে মাহমুদ রোপা-আমনের জন্য কুড়িগাতি এলাকায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন।

“এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে পাওয়ার টিলার থেকে জমিতে পড়ে যান মাহমুদ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”