২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ৮১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৮১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2018, 12:34 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

বুধবার ভোরে সীমান্তের নারিকেল বাড়িয়া এলাকা থেকে ফেন্সিডিলগুলো জব্দ করা হয় বলে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান। 

তবে এ সময় কাউকে আটক করা যায়েনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি কর্মকর্তা আরিফুল বলেন, ফেন্সিডিলের একটি বড় চালান বাংলাদেশে আনার খবরে বিজিবির টহলদল সীমান্তে অবস্থান নেয়।

“এ সময় ৮-১০ জন চোরাচালানকারীদের ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে ধাওয়া দেয় বিজিবি। এ সময় বস্তাগুলো ফেলে পালিয়ে যায় তারা। পরে বস্তার ভেতরে তল্লাশি করে ৮১৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।”

উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য আনুমানিক তিন লাখ সাতাশ হাজার দুইশত টাকা বলে আরিফুল জানান।