২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ফুড কারখানায় অগ্নিকাণ্ড

টঙ্গীর বিসিক শিল্প নগরীতে খাবার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2018, 10:29 AM

Updated : 08 Apr 2022, 06:43 PM

শাপলা ফুড নামের ওই কারখানায় বুধবার ভোর ৬টার দিকে লাগা আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানাটিতে বিস্কুট, চানাচুর ও চকলেটসহ বিভিন্ন ধরনের বেকারি খাবার তৈরি করা হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে কারখনার তিন তলার সেমিপাকা শেডে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে তাদের ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান।

তিনি বলেন, “প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ততক্ষণে মটর, ছোলা ভাজা, চানাচুর, বিস্কুট, চকলেট এবং চুলা ও মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।”

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান আতিকুর জানান।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।