২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যা

নীলফামারীর সৈয়দপুরে এক কাঠমিস্ত্রিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 05:30 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

রোববার বেলা ১১টার দিকে উপজেলা শহরের কাজিপাড়া পানির ট্যাংকি মহল্লায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান।

নিহত শাহজাদা (৩২) সৈয়দপুর কাজীপাড়া এলাকার পারটেক্স ফার্নিচার শো-রুমে কারিগর হিসেবে কাজ করতেন। তিনি একই শহরের বাঁশবাড়ি টালি মসজিদ মহল্লার নবাব আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, আরও পাঁচ কারিগর পরিবারের সঙ্গে কাজীপাড়ায় অফিসের দেওয়া বাড়িতে বসবাস করেন শাহজাদা। ছোট বোনের বিয়ে উপলক্ষ্যে তার স্ত্রী জয়নব ছেলে ও মেয়েকে নিয়ে তিন দিন ধরে থেকে শহরের বাঁশবাড়িতে থাকেন। বাসায় একাই ছিলেন তিনি।

প্রতিবেশী আবুল কালামের স্ত্রী সাবিনা বলেন, “ভোর ৫টার দিকে ওই বাড়ি থেকে শাহজাদার সাইকেল নিয়ে এক যুবককে চলে যেতে দেখেছি। তখনও কিছু বুঝিনি কী হয়েছে। সকাল ৯টার দিকে ওই বাসার দরজা বাইরের থেকে তার দিয়ে বাঁধা দেখে সন্দেহ হলে ঘরের ভেতরে গিয়ে দেখি শাহজাদা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে।”

অশোক কুমার পাল বলেন, “খবর পেয়ে কাজিপাড়ায় শাহজাদার বাড়িতে গিয়ে তাকে বিছানায় পরে থাকতে দেখি। সে সময়ও তার পালস চলছিল। পরে উদ্ধার সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

“এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিগগিরই হত্যার রহস্য উদঘাটন করা হবে।”

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফুল হক সোহেল বলেন, শাহজাদার গলায় ছুরিকাঘাত, মাথায় ও চোখের উপরও আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।