২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিরোধী অভিযানে ফরিদপুরে গ্রেপ্তার ৫৫

ফরিদপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2018, 03:01 PM

Updated : 19 Aug 2022, 02:19 PM

জেলার নয়টি উপজেলায় বুধবার রাত থেকে থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গোয়েন্দা ও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে ফরিদপুরের পুলিশ সুপার মো.জাকির হোসেন খান জানান।

তিনি বলেন, ফরিদপুর মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চালানো হচ্ছে। বুধবার রাতের অভিযানে ১১ জন মাদক মামলান আসামি, ছয়জন মাদক বিক্রেতা ও সেবনকারী এবং নিয়মিত মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ৩৮ জন রয়েছে।

অভিযানে ১৫০টি ইয়াবা এবং ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জাকির জানান।

তিনি বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।