২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

রংপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 11:54 AM

Updated : 19 Aug 2022, 02:18 PM

নিহত বেলাল হোসেন (৪২) জেলা শহরের উত্তম বেতারপাড়ার আজহার আলীর ছেলে। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

কোতোয়ালি থানার ওসি বাবুল মিয় বলেন, “মঙ্গলবার ভোরের দিকে হাজিরহাট এলাকায় ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

“পুলিশ হাজিরহাটে মেজরের গলিতে পৌঁছাতেই ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে বেলাল ঘটনাস্থলেই মারা যান।”

এ সময় আট পুলিশ আহত হলে তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি গুলি ও পাঁচটা রামদা উদ্ধার করেছে জানিয়ে ওসি বাবুল বলেন, “বেলালের বিরুদ্ধে কোতোয়ালি, তারাগঞ্জ, গঙ্গাচড়া থানায় হত্যা ও ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে।”

লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি বাবুল।