২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় শিল্প পুলিশের কনস্টেবল নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় বাসচাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 12:15 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

রোববার সকাল পৌনে ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।

নিহত উইলিয়াম মার্টির (২২) বাড়ি রাজশাহী জেলার তানোড়ে। তিনি আশুলিয়া শিল্প পুলিশ-১ এ কর্মরত ছিলেন।

ওসি আবদুল আউয়াল বলেন, নরসিংহপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ‘আশুলিয়া ক্লাসিক পরিবহনের’ একটি বাস উইলিয়ামকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিশ্চিন্তপুর

এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উইলিয়ামকে মৃত ঘোষণা করেন বলে এ পুরিশ কর্মকর্তা জানান।  

তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। চালককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।