২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হেরোইনসহ ট্রাক চালকের সহকারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় এক ট্রাক চালকের সহকারীকে হেরোইনসহ আটক করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 06:53 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

শুক্রবার নাটোর-বনপাড়া মহাসড়কে যানবাহনে তল্লাশিকালে আজাদ আলীর (৩০) কাছে ৩২৫ গ্রাম হেরোইন পাওয়া যায় বলে র‌্যাব-১২-এর স্পেশাল কোম্পানি ক্যাম্প কমান্ডার সাকিবুল ইসলাম খান জানান।  

আজাদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদরের হুজরা কাজীপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

কমান্ডার সাকিবুল বলেন, সকালে নাটোর-বনপাড়া মহাসড়কের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরের সামনে তল্লাশি অভিযান চালানো হয়।

“এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের চালক সহকারী আজাদের দেহ তল্লাশি করে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।