২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর ঢাকায় কিশোরী উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর ঢাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 02:26 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার শাহ্ আলী থানার বিশিল এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব ৮-এর কোম্পানি কমান্ডার মো. রইছউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই কিশোরী ফরিদপুরের ঈশান মেমোরিয়াল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবার সঙ্গে অভিমান করে গত ৩০ জুন সকালে স্কুলে যাওয়ার নাম করে পালিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় তার বাবা জিডি করার পাশাপাশি র‌্যাবের সহযোগিতা চান জানিয়ে র‌্যাব কর্মকর্তা রইছউদ্দিন বলেন, “র‌্যাব তার খোঁজে নেমে বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধানের পর ঢাকায় সন্ধান মেলে। পালানোর পর সে হারিয়ে গিয়েছিল।”