২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

গাজীপুরে অটোরিকশা উল্টে এবং ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 01:39 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এবং কালীগঞ্জ উপজেলার বালিগাঁও মোড়লবাড়ি মার্কেট এলাকায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকলিমা খাতুন (২৫) ও হালিমা বেগম (৩৬)

এমসি বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে অটোরিকশা উল্টে আকলিমার মৃত্যু হয় বলে শ্রীপুর থানার ওসি মো.আসাদুজ্জামান জানিয়েছেন।

আকলিমার ভাই শাজাহান মিয়া বলেন, তার বোন এমসি বাজার এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতো। বৃহস্পতিবারের কারখানা থেকে বেরিয়ে একটি অটোরিকশায় করে ময়মনসিংহের পাগলা থানার সাকারপাড়া গ্রামে মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল সে।

“পথে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। আহত অবস্থায় আকলিমাকে উদ্ধার করে জৈনা বাজারের আল-বারাক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এদিকে বৃহস্পতিবার বালিগাঁও মোড়লবাড়ি মার্কেট এলাকায় রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয় বলে নরসিংদী জিআরপি ফাঁড়ির এসআই আবু সায়েম জানান।