২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড

প্রায় ১০ বছর আগের এক মামলায় কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 05:12 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

কুষ্টিয়ার নারী ও শিশুনির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন

এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত লিয়াকত আলী (৩৭) জেলার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের বাদশা মিস্ত্রির ছেলে।

লিয়াকত পলাতক রয়েছেন।

কুষ্টিয়ার জজ আদালতের পিপি আকরাম হোসেন দুলাল মামলার নথির বরাতে বলেন, ২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর স্ত্রী রহিমা খাতুনকে (৩০) গভীর রাতে নির্যাতন চালিয়ে হত্যার পর লাশ বাড়িতে রেখে পালিয়ে যান লিয়াকত আলী।

পরদিন পুলিশ লাশ উদ্ধার করলে মিরপুর থানায় রহিমার বাবা আব্দুল করিম হত্যা মামলা করেন। তদন্ত শেষে পরের বছর ফেব্রুয়ারিতে আদালতে লিয়াকতের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি দুলাল বলেন, আসামি লিয়াকতকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তার অনুপস্থিতিতে বিচারকাজ শেষ হয়। আদালত তাকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে রায় কার্যকর হবে।

মামলাটি সরকার পক্ষে পিপি দুলাল ও আসামিপক্ষে আইনজীবী গিয়াস উদ্দিন পরিচালনা করেন।