২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে পুকুরে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 08:07 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ২ নম্বর গেইট মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া আক্তার (১০) মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের বিদ্যুত মিয়ার মেয়ে। সে বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

মাওনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকালে গোসল করতে বাড়ির পাশের মসজিদের পুকুরে গিয়ে সুমাইয়া ডুবে যায়।

“বিদ্যালয়ে যাওয়ার সময় পার হয়ে গেলেও সে না আসায় স্বজনরা খোঁজাখোঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে তার মরদেহ পাওয়া যায়।”

এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় শ্রীপুর থানাকে অবহিত করে পারিবারিকভাবে বিকালে লাশ দাফন করা হয়েছে বলে নুরুল ইসলাম।