২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টি খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ, ভগ্নিপতি গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার ভগ্নিপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 06:15 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

শিশুটিকে সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার লাল চাঁদ (৪২) উপজেলার বেলপুকুর ক্ষুদ্র-জামিরা গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে বলপুকুর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

ওসি বলেন, চাঁদ শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে ভগ্নিপতি লাল চাঁদ। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

“পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।”

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে লাল চাঁদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।