রংপুরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর দণ্ড
রংপুরে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে রংপুরের জেলা ও দায়রা জজ এ বি এম নিজামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আফোস ওরফে অরেঞ্জ (২৭) নগরীর স্টেশন মুসলিমপাড়া এলাকার কোরবান আলীর ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, অস্ত্র আইনের ১৯ এর ‘এ’ ধারায় ১০ বছর এবং ১৯ এর ‘এফ’ ধারায় ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
পিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৭ সালের ৪ মে বিকালে নগরীর স্টেশন মুসলিমপাড়ায় পোস্টঅফিস সংলগ্ন এলাকা থেকে পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আফোস ওরফে অরেঞ্জকে আটক করে র্যাব। ওই দিনই রংপুর র্যাব-১৩ এর তৎকালীন উপ-সহকারী পরিচালক প্রিয়জিৎ বড়ুয়া বাদী হয়ে অরেঞ্জকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
ওই বছরই ২৫ মে অরেঞ্জের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রেজওয়ানুল হক মণ্ডল।
