গাজীপুর সিটিতে বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ৩৩ নতুন মুখ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ৩৩ জনই নতুন, বাকি ২৩ জনই আগেও কাউন্সিলর ছিলেন। ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে বিজয়ীদের মধ্যে নতুন মুখ ১০ জন।
মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে অনিয়মের কারণে নয়টি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় শুধু ৪৮ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন আটকে আছে।
গাজীপুর সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান জানান, ৫৭টি ওয়ার্ডে সাধারণ আসনে কাউন্সিলর প্রার্থী ছিলেন ২৫৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৮৪ জন।
বুধবার দুপুরে জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা হয়।
কাউন্সিলরদের পদে ১ নং ওয়ার্ডে মো. ওসমান গণি লিটন (নতুন), ২ নং ওয়ার্ডে মো. মোন্তাজ উদ্দিন আহমেদ (নতুন), ৩ নং ওয়ার্ডে মো. সাইজ উদ্দিন মোল্লা, ৪ নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম (নতুন), ৫ নং ওয়ার্ডে দবির সরকার, ৬ নং ওয়ার্ডে মো. আসাদুজ্জামান (নতুন), ৭ নং ওয়ার্ডে মো. কাউসার আহম্মেদ (নতুন), ৮ নং ওয়ার্ডে মো. সেলিম রহমান, ৯ নং ওয়ার্ডে মো. নাসির উদ্দীন মোল্লা, ১০ নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন দুলাল (নতুন), ১১ নং ওয়ার্ডে মো. আবুল কালাম, ১২ নং ওয়ার্ডে মো. আব্বাস উদ্দিন, ১৩ নং ওয়ার্ডে খোরশেদ আলম সরকার, ১৪ নং ওয়ার্ডে শোয়েব আল আসাদ (নতুন), ১৫ নং ওয়ার্ডে মো. ফয়সাল আহমেদ সরকার, ১৬ নং ওয়ার্ডে মো. মোছলেম উদ্দিন চৌধুরী, ১৭ নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম, (নতুন), ১৮ নং ওয়ার্ডে মো. আবাদুল কাদির (নতুন), ১৯ নম্বর ওয়ার্ডে মো. তানভীর আহম্মেদ, ২০ নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, ২১ নং ওয়ার্ডে মোহাম্মদ ফারুক আহম্মেদ, ২২ নং ওয়ার্ডে মো. মোশারফ হোসেন (নতুন), ২৩ নং ওয়ার্ডে মঞ্জুর হোসেন (নতুন), ২৪ নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম (নতুন), ২৫ নং ওয়ার্ডে মো. মজিবুর রহমান (নতুন), ২৬ নং ওয়ার্ডে মো. হান্নান মিয়া হান্নু, ২৭ নং ওয়ার্ডে মো. জবেদ আলী, ২৮ নং ওয়ার্ডে হাসান আজমল ভূইয়া, ২৯ নং ওয়ার্ডে মো. শাহজাহান (নতুন), ৩০ নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন (নতুন), ৩১ নং ওয়ার্ডে মো. মকবুল হোসেন (নতুন), ৩২ নং ওয়ার্ডে মো. পাঞ্জর আলী (নতুন), ৩৩ নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান, ৩৪ নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (নতুন), ৩৫ নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন, ৩৬ নং ওয়ার্ডে মো. আলমগীর হোসেন (নতুন), ৩৭ নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম দুলাল (নতুন), ৩৮ নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান (নতুন), ৩৯ নং ওয়ার্ডে মো. শাহীনুল ইসলাম মৃধা (নতুন), ৪০ নং ওয়ার্ডে মো. আজিজুর রহমান, ৪১ ওয়ার্ডে মো. মোমেন মিঞা (নতুন), ৪২ নং ওয়ার্ডে মো. আব্দুস সালাম (নতুন), ৪৩ নং ওয়ার্ডে মো. আসাদুর রহমান কিরণ, ৪৪ নং ওয়ার্ডে মো. মজাহারুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪৫ নং ওয়ার্ডে শাহ আলম রিপন, ৪৬ নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম , ৪৭ নং ওয়ার্ডে মো. সাদেক আলী (নতুন), ৪৯ নং ওয়ার্ডে মো. ফারুক আহমেদ (নতুন), ৫০ নং ওয়ার্ডে কাজী আবু বকর সিদ্দিক, ৫১ নং ওয়ার্ডে মোহাম্মদ আমজাদ হোসেন (নতুন), মো. আব্দুল আলিম মোল্লা (নতুন), ৫৩ নং ওয়ার্ডে মো. সোলেমান মিয়া (নতুন), ৫৪ নং ওয়ার্ডে মো. নাসির উদ্দিন মোল্লা (নতুন), ৫৫ নং ওয়ার্ডে মো. আবুল হাসেম (নতুন), ৫৬ নং ওয়ার্ডে মো. আবুল হোসেন এবং ৫৭ নং ওয়ার্ডে মো. গিয়াস উদ্দিন সরকার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী ওয়ার্ডে বিজয়ীরা হলেন ১নং ওয়ার্ডে নাজনীন আক্তার (নতুন), ২ নং ওয়ার্ডে মাহমুদা আক্তার, ৩ নং ওয়ার্ডে বিনু বারেক (নতুন), ৪ নং ওয়ার্ডে তাসলিমা নাসরিন (নতুন), ৫ নং ওয়ার্ডে লিপি আক্তার (নতুন), ৬ নং ওয়ার্ডে রোকসানা আহমেদ (নতুন), ৭ নং ওয়ার্ডে আয়েশা খাতুন (নতুন), ৮ নং ওয়ার্ডে আফসানা আক্তার (নতুন), ৯ নং ওয়ার্ডে খন্দকার নূরুন্নাহার (নতুন), ১০ নং ওয়ার্ডে আয়েশা আক্তার, ১১ নং ওয়ার্ডে রুহুন নেছা (নতুন), ১২ নং ওয়ার্ডে পুষ্প আক্তার মায়া (নতুন) , ১৩ নং ওয়ার্ডে শিরিন আক্তার, ১৪ নং ওয়ার্ডে জোছনা বেগম, ১৫ নং ওয়ার্ডে ফেরদৌসী জামান ফিরু (নতুন), ১৬ নং ওয়ার্ডে হামিদা বেগম (নতুন), ১৭ নং ওয়ার্ডে নাসরিন আক্তার, ১৮ নং ওয়ার্ডে কেয়া শারমিন ও ১৯ নং ওয়ার্ডে রাখী সরকার।
