কিশোরগঞ্জের ডোবায় ৩ ভাইবোনের লাশ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন বাড়ির পাশের ডোবায় তিন ভাইবোনের লাশ পাওয়া গেছে।
নিহতরা হল উপজেলার ভাটিয়া গাঙ্গপাড়া গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে জোনাকি (৯), চাঁদনি (৭) ও ছেলে শাফায়েত উল্লাহ (৪)।
করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, শিশুরা তাদের মায়ের সঙ্গে উত্তর আশতকা গ্রামে খালা আসমা আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকালে তারা সেখানে বাড়ির সামনে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়।
“খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। রোববার সকালে খালাবাড়ির পাশে ডোবায় তিনজনের লাশ ভেসে ওঠে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।”
এ বিষয়ে পরিবার কোনো অভিযোগ দেয়নি বলে জানান ওসি মুজিবুর রহমান।
