গোপালগঞ্জে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আম বোঝাই একটি ট্রাক উল্টে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার ভোর ৪টার দিকে উপজেলার মাঝবাড়ি এলাকার কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান।
নিহত শাহিদ খান (৩০) ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার মানপাশা গ্রামের ফজলে আলী খানের ছেলে। তিনি ফলের ব্যবসা করতেন বলে পুলিশ জানায়।
আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা য়ায়নি।
ওসি কামরুল ফারুক বলেন, আম বোঝাই ট্রাকটি গোপালগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশেরএকটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
“এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা হাসপতালের মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
