২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে জঙ্গলে যুবকের লাশ

ঝালকাঠির রাজাপুরে একটি জঙ্গল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2018, 01:28 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

নিহত সবুজ হাওলাদার (২৬) উপজেলার ভাতকাঠি গ্রামের মোকাম্মেল হাওলাদারের ছেলে।

ওসি শামসুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, রোববার সকালে বাড়ির কাছে রাস্তার পাশের একটি জঙ্গলে সবুজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

তিনি বলেন, “নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলায় ফাঁস লাগিয়ে এবং মুখে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।