২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2018, 04:50 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

শুক্রবার দুপুরে উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রেজওয়ান (৭) ও মারিয়া (৫) শিকারপুর গ্রামের কামরুজ্জামানের সন্তান।

কামরুজ্জামান জানান, সবার অজান্তে তার দুই ছেলে-মেয়ে রেজওয়ান ও মারিয়া বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।  

“শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এএসএম মইনূদ্দিন রানা বলেন, হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।