২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২

জামালপুরের ছনকান্দায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেনে আরও পাঁচজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2018, 02:07 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. নূরউদ্দীন জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় জামালপুর-ময়মনসিংহ সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন জেলা শহরের মুন্সিপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪২)।

এছাড়া অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে, যার বয়স আনুমানিক আট বছর।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নূরউদ্দীন বলেন, ময়মনসিংহ থেকে দুটি অটোরিকশা জামালপুর যাওয়ার সময় ময়মনসিংহগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হন। আহতদের জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজনের মৃত্যু হয়।

আহত অন্যদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।