সাতক্ষীরায় ঘুষের টাকাসহ সাঁট লিপিকর আটক
সাতক্ষীরায় ঘুষের এক লাখ টাকাসহ জেলা পরিষদের সাঁট লিপিকরকে আটকের খবর দিয়েছে দুদক।
জেলা দুদকের পরিচালক আবুল হাচান বলেন, মঙ্গলবার সকালে জেলা পরিষদের অফিস কক্ষ থেকে ঘুষের এক লাখ টাকাসহ এ কে এম শাহীদুজ্জামানকে আটক করা হয়।
“একটি মাধ্যামিক বিদ্যালয়ের জেলা পরিষদ প্রদত্ত অনুদান ছাড় করাতে এক শিক্ষক এক লাখ টাকা শাহীদুজ্জামানকে দেওয়া মাত্র দুদক তাকে হাতেনাতে আটক করে।”
তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
