০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক-কার সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 12:31 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

তারাকান্দা থানার ওসি মাহবুবুল আলম জানান, সোমবার সকালে উপজেলার বক্শীমূল এলাকার ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের বয়স আনুমানিক ৪৭ বছর বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি মাহবুবুল বলেন, ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়।এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

“এ সময় প্রাইভেটকারে চালক একাই ছিলেন।স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।”

প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।