ফরিদপুরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক
ফরিদপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করা হয়েছে; যিনি মাদক কেনাবেচা করেন বলে র্যাবের ভাষ্য।
আটক মতি কাজী (৪২) বোয়ালমারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
র্যাব ৮-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, “মতি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার উপজেলার সুতাশী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ২০০টি ইয়াবা পাওয়া গেছে।”
তাকে বোয়ালমারী থানায় দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
