২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 02:18 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

গ্রেপ্তার মিজানুর রহমান মুন্না (২২) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হিলা (পূর্ব সিকদারপাড়া) গ্রামের ইদ্রিস আলী মেকারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের খঞ্জনা এলাকা থেকে বুধবার রাতে রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে কালীগঞ্জ থানার এসআই মো. মুজিবুর রহমান জানান।

তিনি বলেন, খঞ্জনা এলাকা থেকে একটি অটোরিকশায় ওঠার সময় মুন্নারকে সন্দেহ হলে তার শরীরে ও সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ব্যাগে এক হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় রাতেই একটি মাদক মামলা করা হয় বলে এসআই মুজিবুর জানান।