চাঁদপুরে ফেন্সী হত্যা: স্বামী ও ২য় স্ত্রী রিমান্ডে
চাঁদপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহীন সুলতানা ফেন্সী হত্যা মামলায় স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
বুধবার চাঁদপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সৈয়দ কাওসার মোশারফ ইউসুফ তাদের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দেন।
সোমবার রাতে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নিজ বাসায় খুন হন শাহীন সুলতানা ফেন্সি। তিনি ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।
এ ঘটনায় ফেন্সীর স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শাহীন সুলতানা ফেন্সী
“শুনানি শেষে জহিরুল ইসলামের দুইদিন ও জুলেখা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করে।”
ফেন্সী হত্যা মামলায় তার ভাই ফোরকান খান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম, তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম, ছোট ভাই খায়রুল ইসলাম নয়ন ও বোন রানু বেগম।
