চাঁদপুরে আ.লীগ নেত্রী হত্যায় মামলা
চাঁদপুরে আওয়ামী লীগ নেত্রী শাহীন সুলতানা ফেন্সী হত্যায় মামলা হয়েছে।
মঙ্গলবার ফেন্সীর ভাই ফোরকান খান বাদী হয়ে হত্যা মামলা করেন বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি ওয়ালী উল্যা ওলি জানান।
মামলায় ফেন্সীর স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী জহিরুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী জুলেখা জহিরসহ অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে।
চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসা থেকে সোমবার রাতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফেন্সীর (৫৫) রক্তাক্ত লাশ পাওয়া যায়।
লাশ উদ্ধারের পরপরই জহিরুলকে এবং মঙ্গলবার ভোরে চাঁদপুর শহরের নাজিরপাড়ার ভাড়া বাসা থেকে তার দ্বিতীয় স্ত্রী জুলেখাকে আটক করে পুলিশ।
বছর পাঁচেক আগে জহিরুল আবার বিয়ে করার পর নাজিরপাড়ায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন বলে ফেন্সীর স্বজনরা জানিয়েছেন।
