২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক চাপায় নিহত ৩

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 05:27 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান।

নিহতদের মধ্যে একজন গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের রশিদ মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।  অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন কিশোরগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকার আবদুল হাসিমের ছেলে জসিম উদ্দিন (৪৫), গোলাপগঞ্জের চন্দরপুরের জমির হোসেনের স্ত্রী সোহানা বেগম (৪৫) ও তার ছেলে মো. হাফিজ (২০)।

তাদের সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি খায়রুল বলেন, চণ্ডিপুল এলাকায় সিলেট শহরমুখী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই চালক ও দুই যাত্রী নিহত হন।