অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তরে অপহরণের পাঁচদিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার সাদল্যপুর এলাকার একটি সেতুর নিচে তানজিলার লাশ পাওয়া যায় বলে মতলব উত্তর থানার ওসি মো.আনোয়ারুল হক জানান।
তানজিলা ওই উপজেলার সটাকি গ্রামের দিনমজুর মো. হারুনের মেয়ে। গত ১ শুক্রবার বাড়ি থেকে সে নিখোঁজ হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, তানজিলার খোঁজ না পেয়ে তার বাবা-মা গ্রামে খুঁজতে বের হলে জানতে পারেন, চাচাতো ভাই আমান উল্লাহর ছেলে নূরুল আমিনের সঙ্গে তাকে মোটর সাইকেলে দেখা গেছে।
“এ তথ্যের ভিত্তিতে পুলিশ নুরুলকে আটক করলে সে তানজিলাকে অপহরণের কথা স্বীকার করে। পরে নূরুলকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ”
এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি অপহরণ মামলা করেছেন বলে জানান ওসি।
