২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 10:12 AM

Updated : 08 Apr 2022, 06:30 PM

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. মিনহাজ উদ্দিন জানান, বুধবার সকালে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের পাশে বাসাকৈর এলাকা থেকে লাশটি তারা উদ্ধার করেন।

নিহতের বয়স ২২ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া বলেন, বাসাকৈর এলাকায় এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে খবর দেয়। পরে তিনি থানায় জানালে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

এসআই মিনহাজ বলেন, “নিহতের পরনে কালো জিন্সের প্যান্ট ও হালকা গোলাপী জামা রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”    

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।