২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে সোনার বার, বেনাপোলে একজন আটক

পায়ুপথে সোনার বার নিয়ে ভারতে প্রবেশের সময় বেনাপোল চেকপোস্ট থেকে পাসপোর্টধারী এক বাংলাদেশিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 01:57 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

আটক মহিউদ্দিন ভূইয়া (৩৫) কুমিল্লা জেলার তিতাস উপজেলার বড়াইকান্দি গ্রামের শাহরিয়া ভূইয়ার ছেলে।

মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্টের শুন্যরেখা থেকে তাকে আটক করা হয় বলে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডিসি সাইফুর রহমান জানান।

 সাইফুর বলেন, বেনাপোল কাস্টম চেকপোস্ট ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত প্রবেশের সময় মহিউদ্দিনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। তবে মহিউদ্দিন কোনোভাবেই তার কাছে সোনা থাকার কথা স্বীকার করছিলেন না।”

“পরে মহিউদ্দিনকে একটি হাসপাতালে নিয়ে এক্সরে করানো হয়।রিপোর্টে তার পায়ুপথে ১২টি অস্তিত্ব ধরা পড়ে।”

স্বর্ণগুলোর ওজন এক কেজি তিনশ ২০ গ্রাম; যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা বলে এ গোয়েন্দা কর্মকর্তা জানান।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।