২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সিটি করপোরেশন কর্মচারী ও হকারের সংঘর্ষ

ফুটপাতে দোকান বসাতে না দেওয়ায় সিলেটে সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 07:29 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

সোমবার বিকালে নগরীর বন্দরবাজারে সুরমা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন।

তিনি জানান, বন্দরবাজার এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য বিক্রি করছিল হকাররা।

বিকালে সিটি করপোরেশনের কর্মচারীরা ফুটপাত দখল না করতে হকারদের আহবান জানান। পরে হকার্স লীগ নেতা আব্দুর রকিবের নেতৃত্বে হকারদের একটি দল নগর ভবনে যায়। সেখানে হকারদের সাথে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাক বিতণ্ডা হয়।

এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়া দিয়ে হকারদের সুরমা পয়েন্টে নিয়ে আসে। এখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে মারধর করেছেন বরে অভিযোগ আব্দুর রকিবের।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের কর্মচারীরা ফুটপাতে না বসতে হকারদের অনুরোধ জানিয়েছিল। কিন্তু আব্দুর রকিবের নেতৃত্বে হকাররা সংঘবদ্ধ হয়ে নগর ভবনে হামলা চালায়। পরে সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা মিলে তাদেরকে প্রতিহত করা হয়।

মেয়র আরও বলেন, “হকাররা নগরবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের কারণে মানুষ ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছে না। এ অবস্থা তো চলতে পারে না। নগরবাসীর স্বার্থে আমরা যা করার তা করব।”