২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাদকাসক্ত ‘ছেলের’ হাতে বাবা খুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 08:18 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

রোববার হাজীগঞ্জ পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের কাজীমুদ্দিন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম (৬০) কাজীমুদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা।

তার ছেলে সুমন (২৮) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

হাজীগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন জানান, অতিরিক্ত মাদক সেবনের ফলে তার বাবাকে ঘরে একা পেয়ে পেটে ছুরিকাঘাত করলে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এরপর বাম পাও কেটে দেয়।

জয়নাল জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে সুমনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, “ছেলেটি অতিরিক্ত মাদকাসক্তের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”