সিলেট প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
সিলেটে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অরও অন্তত পাঁচজন।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কান্দিরগাঁওয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শফিকুল হক।
নিহত আব্দুল আহাদ ফকির (৩৫) বাঘারপার গ্রামের সমসের আলীর ছেলে।
ওসি শফিুকল হক জানান, কান্দিরগাঁওয়ের বাঘারপার গ্রামের জাফর আলী ও মকলিছ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সন্ধ্যায় একটি মুরগিকে ঢিল ছোঁড়া নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় বলে জানান ওসি।
“এ সময় প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল আহদ ফকির। আহতরা প্রাথমিক চিকিৎিসা নিয়েছেন।”
ওসি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
