২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজারিয়া-মুন্সীগঞ্জ ফেরি উদ্বোধন রোববার

গজারিয়া-মুন্সীগঞ্জ ফেরিঘাট ও ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে মুন্সীগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 09:04 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়েলা ফারজানা জানান, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

“ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি খুলে দেওয়া হবে। সোমবার (৪ জুন) থেকেই স্বাভাবিকভাবে যানবাহন ও জনসাধারণ নিয়ে ফেরি চলাচল করতে পারবে।”

মেঘনা নদীর একপাশে মুন্সীগঞ্জ সদর এবং অন্যপাশে গজারিয়ার কাজীপুরায় এ দুটি ফেরিঘাট করা হয়েছে। এই ফেরি চালুর মধ্য দিয়ে জেলা সদর থেকে মাত্র ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গজারিয়া উপজেলায় যাওয়া যাবে। বর্তমান জেলা সদর থেকে গজারিয়া উপজেলায় যেতে হলে ৭০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে হয়।

জেলা প্রশাসন জানায়, এ রুটের দূরত্ব প্রায় দুই কিলোমিটার এবং ফেরি পারাপারে সময় লাগবে ৩০ মিনিট। এরইমধ্যে মুন্সীগঞ্জ ও গজারিয়া ফেরিঘাটে দুটি পন্টুন স্থাপন করা হয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃক নির্মিত 'স্বর্ণচাপা' মিনি ইউটিলিটি টাইপ ফেরি দিয়ে মুন্সীগঞ্জ-গজারিয়া রুটে এ সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।