কুরিয়ারে ইয়াবা, আটক ২
সিরাজগঞ্জে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ইয়াবার চালান পাচারের সময় দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।
আটকরা হলেন শহরের চককোবদাসপাড়ার আল আমিন (৪৫) ও মিরপুর মহল্লার ফজলুল হক রোডের বাসিন্দা আব্দুল জলিল (৩৫)।
এ সময় প্রসাধনীর কোটার ভেতরে অভিনব কায়দায় প্যাকেট করা চার হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়।
“এ অবস্থায় শুক্রবার রাতে কুরিয়ার থেকে পার্সেল নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ ওই দুইজনকে আটক করে। পরে প্যাকেট তল্লাশি করে তার ভেতরে প্লাস্টিকের প্রসাধনীর ২৪টি কৌটার নিচের অংশে বিশেষভাবে পলেথিনের প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়।”
তিনি বলেন, ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে আসা এই কৌটাগুলো ইয়াবা পাচারের জন্যই তৈরি করা হয়েছে।
“আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইয়াবার চালানটি শহরের ফজলুল হক রোডের মনিরুজ্জামান লাবু বিশ্বাসের। লাবুর নির্দেশেই পার্সেলটি তারা গ্রহণ করে পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিল।”
