২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে আহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন তার ছেলে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 11:39 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ-টঙ্গী সড়কের কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন খান (৪৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খিলগাঁও গ্রামের মৃত মোফাজ্জল হোসেন খানের ছেলে।

আহত সুজয় খানকে (২০) ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই আশীষ কুমার দাস জানান, সন্ধ্যা ৬টার দিকে বাবা-ছেলে একটি মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। কাজীবাড়ি এলাকায় টঙ্গীগামী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে রুহুল আমিন নিহত হন।”

এসআই আশীষ জানান, উত্তেজিত জনতা চালক ও হেলপারসহ খুঁটি বোঝাই ট্রাকটি ওই সড়কের শিমুলীয়া এলাকায় আটক করেছে।