গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আ. লীগ নেত্রীর মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে কাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাসমনি মণ্ডল (৫৫) কাশালিয়া গ্রামের পাগলা মণ্ডলের স্ত্রী ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, নিজ বাড়িতে টেলিভিশন চালু করতে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
