২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার, আটক ১৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করায় নীলফামারীতে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 07:01 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম জানান, শুক্রবার সদর ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রের সচিবরা মামলা করবেন। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক বাবুল আকতার ও সৈয়দপুর থানার পরিদর্শক মো. শাহজাহান পাশা।