২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী শনিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 06:00 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর সম্পর্কে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ১ কাজী নিশাত রসূল বৃহস্পতিবার দুপুরে ফোন করে এ সফরসূচির কথা জানিয়েছেন।

“সকালে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।”

প্রধানমন্ত্রী বেলা ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন বলে জানান জেলা প্রশাসক।